সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় বিএনপির সকল ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের সাথে বাবুলের মতবিনিময়

ভাঙ্গায় বিএনপির সকল ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের সাথে বাবুলের মতবিনিময়
ভাঙ্গায় বিএনপির সকল ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের সাথে বাবুলের মতবিনিময়

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমাদের শহীদ জিয়া যেখান দিয়ে যেতেন সেখানেই সোনা ফলাতেন। তার থেকেই আমাদের শিক্ষা নেওয়া। আমরা সেই নেতার দল করি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ফরিদপুর-৪ আসনে আমি সোনা ফলাব। আমি আপনাদের সেবা করতে এসেছি।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোকে বেছে নেননি। আপসকেও বেছে নেননি, বেছে নিয়েছিলেন মৃত্যুকে। যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় না,সেই আদর্শকে বুকে ধারণ করে কর্মীদের নিয়েই আমরা চলতে চাই।

তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রথম কর্মীদের সঙ্গে সমাবেশ করতে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ ( ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন ) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনকে আমি বিএনপির দূর্গ বানাবো। প্রয়োজনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাব। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি,পরাজয় শিখিনি। জনগণের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন