সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় পুলিশের কাজে যোগদান উপলক্ষে শোভাযাত্রা 

ভাঙ্গায় পুলিশের কাজে যোগদান উপলক্ষে শোভাযাত্রা 
ভাঙ্গায় পুলিশের কাজে যোগদান উপলক্ষে শোভাযাত্রা 

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলাপ্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের কাজে যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও ছাত্রদল,বিএনপি,ছাত্র সহ সাধারন জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।

সোমবার বিকেলে থানা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ভাঙ্গা – মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর হয়ে মালীগ্রাম, পুলিয়া এবং পুখুরিয়া সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের মধ্যে সচেতনতামুলক তৈরি করে ‌ তারা ‌ কাজে যোগদান করেন।

শো়ভাযাত্রায় পুলিশ,পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্যবৃন্দ ‌ সুশীল সমাজের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, অফিসার ইনচার্জ ( তদন্ত ) মোঃ খায়ের ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

‌এব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান,শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে ।

একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে ট্রাফিকের দায়িত্ব পালনকারী সব ছাত্রের প্রশংসা করেন। শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়া এ সময় যে সকল ব্যক্তি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও সাধারণ জনগণ তাদের পাশে থেকেছেন তাদেরকেও ধন্যবাদ।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন