সর্বশেষ খবরঃ

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ আরোহী নিহত

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ আরোহী নিহত
ছবি সংগৃহীত

ব্রাজিলের আমাজোনাস রাজ্যে শনিবার ( ১৬ সেপ্টেম্বর ) একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।এতে বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছে।রাজ্যের গভর্নর উইলসন লিমা এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন,শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর শোক জানিয়েছেন। গভর্নর উইলসন লিমা আরও বলেছেন,আমাদের টিম ঘটনাস্থলে অবস্থান করছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে,এমব্রেয়ার পিটি-এসওজি বিমানটি মানাউস থেকে উড্ডয়ন করে এবং ভারি বৃষ্টির সময় অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে,যাত্রীরা ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন এবং তারা মাছ ধরার জন্য অঞ্চলটিতে যাচ্ছিলেন। ইতিমধ্যে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আমাজোনাস রাজ্যের সিকিউরিটি সেক্রেটারিও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টি ও কম আলোর মধ্যে বিমানটি বার্সেলোসের অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়।

খবর সূত্র: খবর এপি ও বিবিসির।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন