সর্বশেষ খবরঃ

বোয়ালমারী হতে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

বোয়ালমারী হতে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে
বোয়ালমারী হতে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

মাহমুদুর রহমান তুরান :: ফরিদপুরের বোয়ালমারীতে বিকেলে নিখোঁজের পর সকালে আলিফ মোল্যা ( ৮ ) নামে এক স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।সে উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে।

শুক্রবার ( ১৪ জুন ) সকালে স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করেছে। এর আগে,গত বৃহস্পতিবার বিকেলে আলিফ নিখোঁজ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে স্কুল ছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত ছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন