সর্বশেষ খবরঃ

বেনাপোল স্থলবন্দর কর্মবিরতির মুখে অচল

বেনাপোল স্থলবন্দর ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং এর ডাকা কর্মবিরতির মুখে অচল

বেনাপোল প্রতিনিধি :: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ নানা দাবী আদায়ের লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং এর ডাকা কর্মবিরতির মুখে অচল

ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এসোসিয়েশানের ডাকা এ কর্ম বিরতি দেশের অন্যান্য স্থলবন্দরের ন্যায় বেনাপোল বন্দরেও পালিত হয়েছে।

মঙ্গলবার( ৭ জুন )সকালে বেনাপোল কাস্টমস হাউসের প্রবেশ মুখে সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা অবস্থান ধর্মঘট করে এ কর্মবিরতি পালন করেন। এর ফলে বেনাপোল স্থল বন্দরের আমদানি-রপ্তানীর সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশান সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাংলাদেশের সকল শুল্কভবন ও স্টেশনে পূর্ন দিবস এ কর্মবিরতি পালন করা হচ্ছে। ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং এর ডাকা কর্মবিরতি বাস্তবায়নে বেনাপোল বন্দর এলাকায় বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশানের নেতৃত্বে বন্দর ব্যবহারকারী আরো ৫টি সংগঠনের নেতৃবৃন্দ বেনাপোল কাস্টমস হাউসের সন্মুখে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়।

এচই এস কোড ও সিপিসি নির্ধারনে প্রনীত বিতর্কিত আইন বাতিলসহ আরো ৬দফা দাবী আদায়ের লক্ষ্যে ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং এর ডাকা কর্মবিরতির আহবানে সাড়া দিয়ে বেনাপোলেও শান্তিপূর্ন কর্মবিরতি পালিত হচ্ছে বলে নিশ্চিত করেন বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশানের সদ্য বিজয়ী পূনঃ সাধারন সম্পাদক এমদাদুল হক লতা।

কর্মবিরতি বিষয়ে জানতে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারের সাথে যোগাযোগের চেষ্ঠা চালিয়ে সাক্ষাৎ না মেলায় বিবৃতি জানা যাইনী।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন