সর্বশেষ খবরঃ

বেনাপোল সীমান্তে স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক

সোমবার ( ৩১ জুলাই ) বিকালে ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা
সোমবার ( ৩১ জুলাই ) বিকালে ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যদের অভিযানে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বারসহ দুইজন পাচারকারী আটক হয়েছে।

সোমবার ( ৩১ জুলাই ) বিকালে ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা দৌলতপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে ঐ দুই স্বর্ণপাচারকারীকে আটক পূর্বক পায়ের এঙ্গলেট ও জুতার সোলের মধ্যে লুকিয়ে রাখা স্বর্ণবার গুলি উদ্ধার করেন।

আটকৃত আসামিরা হলো বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউলের ছেলে মিলন হোসেন ( ৩৫ ) ও একই থানার বোয়োলিয়া গ্রামের মিকাইলের ছেলে শাহজামান (২৬) আটক করে।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন ,গোপন সংবাদে বেনাপোলের দৌলতপুর সীমান্তের এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করে।

পরে তাদের দেহে তল্লাশি চালালে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় দুই কেজি ৩০০ গ্রামের ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা।

আটকৃত সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করাসহ আসামিদের নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা