সর্বশেষ খবরঃ

বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্না টিকা দেওয়ার নির্দেশ

বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্না টিকা দেওয়ার নির্দেশ
বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্না টিকা দেওয়ার নির্দেশ

সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য এবং যারা প্রথম ডোজ ফাইজার পেয়েছিলেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য ফাইজারের টিকা সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে এই নির্দেশ দেওয়া হয়েছে।গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই নির্দেশনায় বলা হয়েছে, “কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কোভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হল।

“এক্ষেত্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী অর্থাৎ ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের জন্য দুই ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন পেয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন,তাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে তারা বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন।

যে আগে যে হাসপাতাল থেকে দুই ডোজ টিকা নিয়েছেন,সেই হাসপাতাল থেকে তার মোবাইলে বুস্টার ডোজের তারিখ জানিয়ে এসএমএস পাঠানো হচ্ছে।সেই কেন্দ্রে নির্ধারিত দিনে গিয়ে তৃতীয় ডোজ নিতে হচ্ছে।

দেশে এখন প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার,মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে। তবে বুস্টার ডোজ হিসেবে ফাইজার,মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল কমিটি-নাইট্যাগ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন