সর্বশেষ খবরঃ

‘বিজয় শোভাযাত্রা’য় আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপচেপড়া ভিড়

‘বিজয় শোভাযাত্রা’য় আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপচেপড়া ভিড়
‘বিজয় শোভাযাত্রা’য় আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার :: মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার ( ১৮ ডিসেম্বর ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে দুপুর ২টার দিকে শুরু হয় বর্ণাঢ্য এ শোভাযাত্রা। ‘বিজয় শোভাযাত্রা’র উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে। এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং এর সহযাগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 এ সময় শোভাযাত্রায় অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ, আ. ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হাসন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগর সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সভাপতমণ্ডলীর সদস্য খাইরুজ্জামান লিটন, দুই সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন