সর্বশেষ খবরঃ

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৬

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৬
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৬

স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হানিফ পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার ( ১৯ নভেম্বর ) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো অটোরিকশার চালক টুকু আমিন (৬৫), যাত্রী সোহাগ মিয়া (২২), আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) ও সুজন মালি (৪০)। তাদের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি ও মধ্যপাড়া গ্রামে।

এ দূর্ঘটনায় আহতরা হলো সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্রকে (২২)। তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি কোচ রংপুরের দিকে যাচ্ছিল। সকালে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুই জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহত পাঁচজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে দুই জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনাকবলিত কোচসহ দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হৃযেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) খায়রুল ইসলাম জানান, ওভারটেক করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন