সর্বশেষ খবরঃ

বার্সাকে ২-১গোলে হারিয়ে রিয়ালের জয়

বার্সাকে ২-১গোলে হারিয়ে রিয়ালের জয়
বার্সাকে ২-১গোলে হারিয়ে রিয়ালের জয়

নিজেদের মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সালোনা। মেসি বিহীন বার্সা যুগের শুরু হয়েছিল অনেক আগেই।

রবিবার ( ২৪ অক্টোবর ) ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে মাঠে নামে উভয় দল। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল বার্সার সমর্থকরা।তাদের চিৎকারে রিয়ালের কোনো সমর্থকের উল্লাস তেমন চোখে পড়েনি। শেষ পর্যন্ত সেই গর্জন পুরো স্তব্ধ করে দিলো মাঠে খেলা রিয়ালের ১১ জন খেলোয়াড়।

রিয়াল মাদ্রিদের হয়ে গোল পেয়েছেন ডেভিড আলাবা ও লুকাস ভাসকেজ। এর মধ্যে আলাবাকে দলে ভেড়ানো হয়েছিল ক্লাবটির সাবেক অধিনায়ক সের্হিও রামোসের বিকল্প হিসেবে এবং তাকেও সেই বিখ্যাত চার নম্বর জার্সিটা দেওয়া হয়েছে। তিনিও জার্সির মান কী দারুণভাবেই রক্ষা করলেন।

অন্যদিকে, বার্সেলোনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। ম্যাচের শেষ দিকে আনসু ফাতির বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়। বার্সার মান কিছুটা হলেও রক্ষা করলেন এই আর্জেন্টাইন।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো স্প্যানিশ জয়ান্টরা। আর ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে কাতালানরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন