সর্বশেষ খবরঃ

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় দুই সেনা নিহত

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় দুই সেনা নিহত
বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় দুই সেনা নিহত

বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত জারুলছড়ি পাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল আর্মি ( কেএনএ ) সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই সেনা অফিসার।

মঙ্গলবার ( ১৬ মে ) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সেদিকে যাওয়ার পথে হামলার শিকার হয় সেনাবাহিনীর টহলদল।

এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর ) জানিয়েছে, রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাদের একটি টহলদল সংশ্লিষ্ট স্থানে রওনা হয়।

টহলদল জারুলছড়ি পাড়া এলাকায় পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে কেএনএ সন্ত্রাসীরা আইইডি (বোমা ) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করে। এতে দুইজন অফিসার ও দুইজন সৈনিক আহত হন।

আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আহত সৈনিক দুজন মৃত্যুবরণ করেন। অপর আহতরা চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মি বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম জঙ্গলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

সেনা সদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান