সর্বশেষ খবরঃ

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে দাড়ালেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে দাড়ালেন পার্বত্যমন্ত্রী
বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে দাড়ালেন পার্বত্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যায় আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি স্থানীয় দুর্গত মানুষের মাঝে ছুটে যান এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

আজ ( ১১ আগস্ট) বান্দরবান সদরের ৮ নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এর ব্যবস্থাপনা করে বান্দরবান ইউনিটের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মন্ত্রী বন্যার্তদের মাঝে সরকারী ও বেসরকারি প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃআব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা