সর্বশেষ খবরঃ

বাগেরহাটে ৯৯৯ এ কলঃউদ্ধার হলো কুমির

বাগেরহাটে ৯৯৯ এ কলঃউদ্ধার হলো কুমির
বাগেরহাটে ৯৯৯ এ কলঃউদ্ধার হলো কুমির

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটের রামপালে জেলের জালে আটকেপড়া নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে চাদঁপাই রেঞ্জের বন বিভাগের বনরক্ষীরা।

শনিবার ( ৮ জানুয়ারী ) সকালে উপজেলার রাজনগর গ্রাম থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে কুমিরটি আটকে যায়।

সেসময় রাজু নামের এক যুবক ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বন বিভাগকে বিষয়টি জানালে বন বিভাগ কুমির উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে।

শনিবার সকালে বনের চাদঁপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রানী বিশেষজ্ঞ ও করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বনরক্ষীদের নিয়ে রামপাল উপজেলার রাজনগর গ্রাম থেকে জেলেদের জালে আটকেপড়া কুমিরটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া কুমিরটি এদিন দুপুরে সুন্দরবনের করমজল খালের একটি ক্যানেলে অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বন্যপ্রাণী উদ্ধার ও রক্ষা করা, লালন পালন এবং সংরক্ষণ করাই আমাদের কাজ। রামপাল খাল থেকে জেলেদের জালে আটকে পড়া একটি বড় কুমিরকে এলাকাবাসীর হাতে থেকে উদ্ধার করা হয়েছে এবং পুনরায় সুন্দরবনের একটি খালের ক্যানেলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। ৪ ফুট লম্বা কুমিরটির বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর বলে জানান তিনি।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন