সর্বশেষ খবরঃ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জয়
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে শ্রীলঙ্কা। লাল সবুজের প্রতিনিধিদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। তবুও শেষ হাসি হাসে শ্রীলঙ্কা।

মঙ্গলবার ( ১২অক্টোবর ) আবুধাবিতে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৭ রান করে। টার্গেটে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

ব্যাটিং করতে নেমে শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলটি ১২ ওভারে ৭৯ রান না তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। ঝোড়ো ব্যাটিংয়ে ১৫ ওভারে ৯৫ থেকে ১৯ ওভারে ১৪৮ রান করে ফেলে শ্রীলঙ্কা।

মাত্র ২৪ বলে ৫৩ রান করে এর আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৬ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে।

এ ছাড়া ২০ রানের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করে আউট হন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কানদের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। এ ছাড়া ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা, মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা। এই ম্যাচে ইনজুরির কারণে খেলেননি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে অধিনায়কত্ব করেছেন লিটন দাস।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন