সর্বশেষ খবরঃ

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন ফের চালু হচ্ছে

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন ফের চালু হচ্ছে
বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন ফের চালু হচ্ছে

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। প্রস্তুতি শেষ হলে এক সপ্তাহের মধ্যে পুনরায় এ রুটে যাত্রীবাহী ট্রেন চলবে।

সোমবার ( ১১ এপ্রিল ) পুনরায় ট্রেন যোগাযোগ চালুর অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

এএনআই জানায়, দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিস পুনরায় চালুর জন্য গত সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয় দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ট্রেন যোগাযোগ চালু হবে।

সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। গত ২৬ মার্চ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর চালু হয়নি।

এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে সপ্তাহখানেকের মধ্যে রুটটি চালু করা সম্ভব হবে। এজন্য ব্যুরো অব ইমিগ্রেশন, ভারতীয় রেলওয়ে, স্বাস্থ্য বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন