সর্বশেষ খবরঃ

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের পণ্য মোংলা বন্দরে

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের পণ্য মোংলা বন্দরে
বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের পণ্য মোংলা বন্দরে

বিশেষ প্রতিনিধি :: মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে বিদেশি জাহাজ এমভি থর ফ্রেন্ড পৌঁছেছে। এতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৬৮টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে।

সোমবার ( ১০ অক্টোবর ) পানামা পতাকাবাহী জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনা প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন,গত ২০ দিন আগে জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে।

এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। খালাস শেষে এসব পণ্য নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোঃ মূসা বলেন,মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য বন্দরে পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে।

মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন