সর্বশেষ খবরঃ

পাটুরিয়া ঘাটে পন্যবাহী ট্রাক নিয়ে ফেরীডুবি

পাটুরিয়া ঘাটে পন্যবাহী ট্রাক নিয়ে ফেরীডুবি
পাটুরিয়া ঘাটে পন্যবাহী ট্রাক নিয়ে ফেরীডুবি

স্টাফ রিপোর্টার :: মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে শাহ আমানত নামে একটি ফেরি ডুবে গেছে। বুধবার( ২৭ অক্টোবর )সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরিফুল ইসলাম উপ-সহকারী পরিচালক জানান,তাদের দুটি টিম উদ্ধার কাজ করছে,ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের ( বিআইডব্লিউটিসি ) আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে নৌঙর করে রো রো ফেরি শাহ আমানত।

২-৩টি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। ওই ফেরিতে ১৭টি ট্রাক ও ৫-৬টি মোটরসাইকেল ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধার অভিযানে নেমেছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি