সর্বশেষ খবরঃ

ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার ( ২০ ) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন ( ২৫ ) ও খালিদ ( ১৭ )গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ বাকি জানান, রাত আনুমানিক আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন