সর্বশেষ খবরঃ

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা

চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির পরিবর্তন করেছে সরকার।

নতুন সময়সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে সকাল ১০টা থেকে পাঠদান শুরু করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন এই সময়সূচি মোতাবেক পাঠদান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে বিদ্যালয় বন্ধ সংক্রান্ত আগের আদেশ বহাল থাকবে বলেও নতুন এই আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি. পর্যন্ত সকাল ১০টা হতে শুরু হবে।

এ ছাড়াও এই মন্ত্রণালয় হতে গত ১৬ জানুয়ারি জারিকৃত ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০১.১৬-১৩ নং স্মারকের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন