সর্বশেষ খবরঃ

পূজায় মিমির পছন্দ পাঁঠার মাংস,মিষ্টি ও অঞ্জলি

অভিনেত্রী মিমি চক্রবর্তী
অভিনেত্রী মিমি চক্রবর্তী

পূজা মানেই আনন্দ। আকাশে, বাতাসে চারিদিকে একটা শারদীয়ার ছোঁয়া। মা যেন সত্যি পৃথিবীতে আগমন করছেন। নতুন জামা কাপড়, শিউলি ফুলের সুগন্ধ, দেবীর সাজ, চণ্ডপাঠ, মহাআরতি, ধুনচি নাচ, খাওয়া দাওয়া আর সেই জমিয়ে আড্ডা দেওয়া।

এর কোনও কিছুর বাহিরে নিজেকে ভাবতে পারেন না ওপার বাংলার সিনে জগতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি জানান,সবাই জানে আমি ঘুরে বেড়াতে খুব ভালবাসি। নতুন নতুন জায়গা দেখতে এদিক- সে দিক ছুটে যাই।

কিন্তু পূজার সময় কলকাতা ছাড়া আর কোথাও থাকার কথা ভাবতেই পারি না। শহর জুড়ে হোর্ডিং, ছাতিম ফুলের গন্ধ, দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ ছাড়া কি পুজো ভাবা যায়! প্রতি বছরের মতো এ বারও তাই শহরেই থাকছি। পূজায় তার সবচেয়ে পছন্দ পাঁঠার মাংস, মিষ্টি আর প্রিয় শাড়ির অঞ্জলি।

পূজায় ছুটি পাব কিন্তু আড্ডা হবে না? এমন আবার হয় নাকি! সারা বছর এই দিনগুলোর জন্যই যত অপেক্ষা। কাছের মানুষগুলোকে মনের মতো করে কাছে পাই। এবছর বন্ধুদের নিয়ে ঘরোয়া পার্টি হবে। প্রচুর খাওয়া দাওয়া করব। শরীর-স্বাস্থ্যের জন্য সারা বছর ডায়েট করি।

এই পাঁচটা দিন কোনও রকম বিধিনিষেধ মানার ইচ্ছা নেই। এই কয়দিন মন ভরে মাংস খাব। ঝোলে-ঝালে-কষায়! পূজার সময় আমার মিষ্টি প্রীতিও এক লাফে অনেকটা বেড়ে যায়। তাই দিনভর চুটিয়ে খাওয়াদাওয়ার পর শেষ পাতে মিষ্টি চাই-ই চাই!

তিনি জানান, পঞ্চমীতে আমার ছবি মুক্তি পেয়েছে। তার প্রচারের জন্য কয়েক দিন বেশ ব্যস্ত ছিলাম। দম ফেলারও সময় পাইনি। ছুটি পেলাম ষষ্ঠী থেকে। এই পাঁচটি দিন নিজের মতো করে কাটাব। পরিবারকে সময় দেব, আমার বাচ্চাগুলোর সঙ্গে খেলা করবো। এবছর মা আমার সঙ্গে রয়েছে।

এই ক’দিন মায়ের কাছে যতটা থাকা যায়, থাকব। আমার আবাসনেই বড় করে পূজা হয়। মায়ের সঙ্গে ওখানে অনেকটা সময় কেটে যাবে। প্রত্যেক বছরের মতো এবারও মা আমাকে পূজাতে শাড়ি উপহার দিয়েছে। সেই শাড়িটা পরবো বলে অপেক্ষা করে আছি। সারা বছর যতই ব্যস্ত থাকি না কেন, পূজার আগে আমিও মায়ের জন্য উপহার কিনে ফেলেছি।

আমিও সব ধরনের বিধিনিষেধ মেনেই আনন্দ করবো। সারা বছর অপেক্ষা করেছি এই দিনগুলোর জন্য। মনের মতো করে সাজাব নিজেকে। রাত পেরলেই অষ্টমী। আপাতত প্রিয় শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেওয়ার অপেক্ষা শুরু।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন