সর্বশেষ খবরঃ

পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জনতার থানা ঘেরাও

পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জনতার থানা ঘেরাও
প্রতিকী ছবি ( সংগৃহীত )

ইউনিয়ন পরিষদ নির্বাচনি ফলকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় পুলিশের গুলিতে ২ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।নিহত শিশুর নাম আশা।মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। এ ঘটনায় স্থানীয় জনতা থানা ঘেরাও করে রেখেছে।

বুধবার ( ২৭ জুলাই ) সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ ঘটনা ঘটে।পুলিশের দু’টি গাড়িসহ প্রায় দশটা গাড়ি ভাংচুর করেছে জনতা।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে ভাংবাড়ি কেন্দ্রে ছিল শিশুর মা। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ।এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় ঐ শিশু।

রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান,পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি