সর্বশেষ খবরঃ

পাকিস্তান হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের নৈতিক জয় হয়েছেঃ সাবের হোসেন চৌধুরী

পাকিস্তান হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের নৈতিক জয় হয়েছেঃ সাবের হোসেন চৌধুরী
পাকিস্তান হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের নৈতিক জয় হয়েছেঃ সাবের হোসেন চৌধুরী

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। যদিও লড়াইটা জমেছিল বেশ। জিততে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল পাকিস্তানকে।এই ঘটনায় মাহমুদউল্লাহ স্পোর্টসম্যানশিপের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

শেষ দুই বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২ রান। পঞ্চম বলে মাহমুদউল্লাহ আউট করেছিলেন নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজকে। এ সময় নাওয়াজ বল করার পর বল দেখে উইকেট থেকে সরে যান। বল স্ট্যাম্পে লাগে। আইন অনুযায়ী বলটি বৈধ ছিলো ও সে হিসেবে নাওয়াজ আউটও হন।

কিন্তু বলটা নিয়ে তর্কে জড়ালেন না বাংলাদেশের দলপতি। রিভিউ নেওয়ার আবেদনও করলেন না। ষষ্ঠ বলে নাওয়াজ বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি লিখেন, মাহমুদউল্লাহর ডেলিভারিটি বৈধ ছিল এবং তিনি স্পোর্টসম্যানশিপের উর্ধ্বে উঠে বদান্যতা দেখিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণও করেননি। বিষয়টা সত্যিই স্মরণীয়।

পাকিস্তান বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে, কিন্তু বাংলাদেশ ম্যাচটিতে নৈতিক জয় পেয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন