সর্বশেষ খবরঃ

পাংশায় হোটেলে জরিমানা আদায়কালে ভুয়া ইউএনও গ্রেপ্তার

পাংশায় হোটেলে জরিমানা আদায়কালে ভুয়া ইউএনও গ্রেপ্তার
পাংশায় হোটেলে জরিমানা আদায়কালে ভুয়া ইউএনও গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:: রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে খাবারের হোটেল থেকে ইউএনও পরিচয় দিয়ে জরিমানা আদায়কালে শাহরিয়ার জাহান ( ৪৮ ) নামে একজনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মুনশী আকবর আলী’র ছেলে।

শাহরিয়ারের সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়রা পাংশা থানা পুলিশকে ফোন দিলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।এ সময় উপজেলা সহকারি কমিশনার ( ভূমি )নুজহাত তাসনীম আওন এবং মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দর সাইফুল ইসলাম ( বুড়ো ) ঘটনাস্থলে উপস্থিত হন।

জানা যায়,সোমবার ( ২৮ মার্চ ) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হন।এ সময় দুই হোটেল থেকে ৫০০+৫০০ মোট ১০০০ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে ওসি বলেন, স্থানীয়রা বিষয়টি আমাদেরকে অবহিত করার পরেই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে ভুয়া ইউএনওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন