সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

পলাশবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
পলাশবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী ) আসনে নির্বাচন উপলক্ষে দু’দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং এবং পোলিং অফিসারগণের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) দুপুরে পৌরশহরের পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে ভোটগ্রহণে নির্বাচনী কর্মকর্তাদের জন্য অনুসরণীয় আচরণ ও নির্বাচন সম্পর্কিত প্রাথমিক ধারনা ছাড়াও বিভিন্ন বিধি-নিষেধসহ নানা দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোঃ আব্দুল মোমিন সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) দেওয়ান মওদুদ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান, সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ মাহমাদুল হাসান, সহকারি পুলিশ সুপার ( সি-সার্কল ) উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদা হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন প্রমুখ ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; দু’দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬৬ ভোট কেন্দ্রের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং ৭৩ ও সহকারি প্রজাইডিং অফিসার ৫০৭ এবং পোর্লিং অফিসার ১০১৪ জন অংশগ্রহণ করেন।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন