সর্বশেষ খবরঃ

নিয়ম ভেঙ্গে ইউনিয়ন পরিষদের গাছ কর্তনের অভিযোগ

নিয়ম ভেঙ্গে ইউনিয়ন পরিষদের গাছ কর্তনের অভিযোগ
নিয়ম ভেঙ্গে ইউনিয়ন পরিষদের গাছ কর্তনের অভিযোগ

চন্দনমিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের মাধবপুর নলডীঘি গ্রামে ইউনিয়ন পরিষদের জমির রাস্তার দুধারের ৯টি বড় বড় ইউক্লিপটাস গাছ নিয়মবহির্ভূত কেটে দেয়ার এক অভিযোগ উঠেছে। মঙ্গলবার ( ১৬জানুয়ারি )ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত এলাকার কাঠ ব্যবসায়ী ফরাজুল নামে এক ব্যক্তি গাছ গুলো কাটছে। তার সাথে কথা বললে তিনি জানান এই গাছের মালিক জগৎপুর এলাকার জমিলউদ্দিনের ছেলে মজিবর রহমান মজু।

মজিবর রহমান মজুর সাথে কথা বললে তিনি জানান জমি আমার ছিল তবে এখন ইউনিয়ন পরিষদের জায়গা।কিন্তু গাছগুলো আমি লাগিয়েছি তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে আমার গাছ আমি কাটছি।

বিষয়টি  জানতে ১০নঃ রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আল্লামা আজাদ লাবুর সাথে কথা বললে তিনি জানান এটা আমাদের ইউনিয়ন পরিষদের জমি তবে গাছগুলো লাগিয়েছে মজিবর রহমান।সে যেহেতু গরীব মানুষ তাই তার গাছ তাকে কেটে নিতে বলেছি।

গাছ কাটার বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা তৎক্ষনাৎ উক্ত ইউনিয়নের সহকারী তফসিলদারকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে আরো জানা গেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন