সর্বশেষ খবরঃ

নারায়ণগঞ্জের‘আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

নারায়ণগঞ্জের‘আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
নারায়ণগঞ্জের‘আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

স্টাফ রিপোর্টার :: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামীলীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি ) রাতে শহরের চাষাড়া মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের এ শহরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী শামীম ওসমানের চিহ্ন থাকবে না। তাদের সব চিহ্ন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, যাতে এই বাংলায় আর কোনও স্বৈরাচারের উত্থান না হয়।

বিক্ষুব্ধ ছাত্রদের মধ্যে আবির হোসেন জানান, আওয়ামী লীগ যখনই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, আমরা তাদের প্রতিহত করবো। বুধবার স্বৈরাচার শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিয়েছেন। এর জবাবে আমরা ছাত্র-জনতা মিলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী স্বৈরাচারদের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আজ শামীম ওসমানের পৈতৃক বাড়ি আমান ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান প্রতিনিধিকে জানান, আমান ভবন ভাঙচুরের বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের বৈষম্যবিরোধী কমিটির পক্ষ থেকে কেউ এটা করেনি। কে বা কারা এটা করেছে তা খবর নিয়ে বলতে পারবো।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। এই অবস্থায় এখানে কেউ বসবাস করতো না। তবে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা এম ওসমান আলী ওরফে খান সাহেব ওসমান আলী একসময় এই বাড়িতে বসবাস করতেন।

এই ভবনের মালিক খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তার ছেলে এ কে এম শামসুজ্জোহা, তার তিন ছেলে মরহুম একেএম নাসিম ওসমান, একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছেন। এর জের ধরে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল, তবে ধসিয়ে দেওয়া হয়নি। এবার একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে।

বায়ান্নর ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল শহরের চাষাড়া এলাকার এই বায়তুল আমান থেকে। আর এই ভবনে আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে পার্টির নেতাকর্মীরা দাবি করে আসছেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন