সর্বশেষ খবরঃ

নতুন আর কোন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করবে না এডিবি

নতুন আর কোন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করবে না এডিবি
নতুন আর কোন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করবে না এডিবি

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি ) নতুন করে আর কোনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না বলে জানিয়েছে।

এডিবির অনুমোদন করা নতুন জ্বালানি নীতিতে বলা হয়েছে, মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংস্থাটির নতুন জ্বালানি নীতিতে সারা বিশ্বে সবার জন্য কম খরচে জ্বালানি নিশ্চয়তার বিষয়টি উল্লেখ করা হয়।

বুধবার ( ২০ অক্টোবর ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এ কারণেই এডিবি মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন,অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা মুখ্য। কিন্তু বিদ্যুৎ উৎপাদন নীতি জলবায়ু ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে।

এডিবির নতুন জ্বালানি নীতি আমাদের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে ( ডিএমসি ) নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব জ্বালানি দিতে সহায়তা করবে। তিনি আরও বলেন,আমরা দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি এডিবি নতুন কোনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন