সর্বশেষ খবরঃ

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার
নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমন মোল্যা( ১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমন মোল্যা (১৯) লোহাগড়া থানাধীন কুমারকান্দা মোঃ নিপুল মোল্যার ছেলে।

রবিবার ( ৮ ডিসেম্বর )’রাতে লোহাগড়া থানা পৌরসভাধীন কুমারডাঙ্গা ব্রিজ সংলগ্ন বাবুলের মুদি দোকানের সামনে কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ ইলিয়াস বেপারী, এএসআই (নিঃ) মিকাইল হোসেন ও এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমন মোল্যা ( ১৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম (২৬) ও মোঃ এনামুল শেখ (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম নড়াইল জেলার সদর থানাধীন মহিষখোলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও মোঃ এনামুল শেখ নড়াইল জেলার সদর থানাধীন নয়নপুর গ্রামের মোঃ চাঁন মিয়া শেখের ছেলে।

গত শনিবার ( ৭ ডিসেম্বর )রাতে নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন দূর্গাপুর গ্রামস্থ জনৈক বসির খানের বসত বাড়ীর সামনে জেলখানা থেকে টি,টি,সি গামী পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম ও মোঃ এনামুল শেখ দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান