সর্বশেষ খবরঃ

নকল প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযানঃ ৩ লাখ টাকা জরিমানা

নকল প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযানঃ ৩ লাখ টাকা জরিমানা
নকল প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযানঃ ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :: খুলনায় একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব ৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর রিফাত জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মুন কসমেটিক্স কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

কারখানার মালিক শেখ সালাউদ্দিন সেখানে অননুমোদিতভাবে পণ্য উৎপাদন করতো। কারখানার অনুমোদন থাকলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট ( বিএসটিআই ) থেকে চারটি পণ্যের লাইসেন্স নেওয়া হয়। কিন্তু সেখানে অবৈধভাবে আরও ২৭টি পণ্য উৎপাদন করা হতো।

এসব পণ্য খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হতো। মানুষ না বুঝেই সেই পণ্য ব্যবহার করতো। এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেই সব ভেজাল কসমেটিক্স জব্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বলেও জানান তিনি।

২০১৫ সালেও এখানে একবার র‌্যাব অভিযান পরিচালনা করে। সেসময় নকল পণ্য তৈরির অভিযোগে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু কোম্পানিটির মালিক পুনরায় সেই একই কাজ শুরু করেছে বলে তিনি আরো জানান।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি