সর্বশেষ খবরঃ

নওয়াপাড়ায় রেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নওয়াপাড়ায় রেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
নওয়াপাড়ায় রেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

যশোর প্রতিনিধি :: যশোরের শিল্পনগরী নওয়াপাড়ায় এক মর্মান্তিক রেল দূর্ঘটনায় জিসান (১৬) নামের মাধ্যমিক পড়ুয়া স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর বানিজ্য বিভাগের ছাত্র ও এসএসসি পরিক্ষার্থী ছিলো।

জিসানের পিতা মোঃ আতিয়ার রহমান আব্দুল হামিদ টিএম স্কুলের সকারী শিক্ষক ও মাতা জাহানারা বেগম পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

শনিবার ( ৯অক্টোবর ) সকালে নওয়াপাড়া পৌর এলাকাধীন আকিজ জুটমিলস সংলগ্ন রেলক্রসিং এলাকায় রেল দূর্ঘটনার কবলে পড়ে জিসান নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় মোটরসাইকেল যোগে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত যশোরগামী যাত্রীবাহী ট্রেনের সাথে সজোরে ধাক্কা খায় জিসান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ইফফাত শারমিন দিপ্তি জানান,হাসপাতালে পৌছানোর পূর্বেই জিসান মারা যায়।

দূর্ঘটনা বিষয়ে নওয়াপাড়া স্টেশন মাস্টার মোঃ বুলবুল জানান,সকাল ১০টার দিকে নওয়াপাড়া রেলক্রসিং এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট ট্রেনের ধাক্কায় ১জন নিহতের খবর পেয়েছি।

অভয়নগর থানার ডিউটি অফিসার জানান,স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন