সর্বশেষ খবরঃ

ধূমপান ছেড়ে দিলেন আমির খান

ধূমপান ছেড়ে দিলেন আমির খান
ধূমপান ছেড়ে দিলেন আমির খান

মুক্তির অপেক্ষায় আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত ছবি ‘লভেয়াপা’। ছবিতে জুনায়েদ খান বিপরীতে রয়েছেন আরেক তারকা সন্তান খুশি কাপুর।

ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমির নিজে উপস্থিত ছিলেন। আর সেখানেই জীবনের এক বড় সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন নায়ক। ধূমপান ছেড়ে দিয়েছেন আমির খান। জুনায়েদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের

আমির খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এ অভিনেতা।

আমিরের কথায়,আমি ধূমপান ছেড়ে দিয়েছি। অনেক বছর থকে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভাল নয়। কারও এটা করা উচিত নয়।

তিনি আরও বলেন,আমি একপ্রকার মানত করেছিলাম। এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসাবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।

প্রসঙ্গত, গত বছর নেটফ্লিক্সে ‘মহারাজ’ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ খান। আর এবার প্রেক্ষাগৃহে তার বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এদিকে আমিরকে এরপর ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন