সর্বশেষ খবরঃ

দেশের সব স্কুল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব স্কুল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব স্কুল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে জেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন ( ১২-১৭ বৎসর ) শিক্ষার্থীকে টিকা প্রদান উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে ১০০ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেওয়া হলো। পরবর্তী পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। টিকা দিয়েই শেষ নয়, তার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন-কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, স্বাস্থ্য সেবার মহাপরিচালক প্রফেসর ডাঃ এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেছা।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃগৌতম রায়সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন