সর্বশেষ খবরঃ

দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ

দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ
দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি:: দুমকির পাঙ্গাশিয়ায় গত রবিবার ( ২ নভেম্বর )ভোরে নুরমোহাম্মদ হাওলাদারের ছেলে রকিব উদ্দিন হাওলাদারের রেকর্ডীয় জমিতে গড়ে তোলা কলাবাগান আলী মোল্লার নেতৃত্বে ভাড়াটে লোকজন কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,রকিব উদ্দিন ও একই গ্রামের আলী মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে ওই জমি ও জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা-মোকদ্দমাও চলছে।

সম্প্রতি রকিব উদ্দিন তার জমির ওপর দিয়ে রাস্তা কেটে নেওয়ায় সেখানে কলাবাগান তৈরি করেন।রকিব উদ্দিন অভিযোগ করে বলেন, আলী মোল্লা আমার বাগানের সব কলাগাছ কেটে দিয়েছে। বিষয়টি দুমকি থানা পুলিশকে জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আলী মোল্লা বলেন, রকিব উদ্দিন নিজেই বাগানের গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ আসেনাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন