সর্বশেষ খবরঃ

দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত
দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

উজ্জ্বল রায় ( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস(১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৬ জন আহত হন।

মঙ্গলবার ( ১৯ আগস্ট ) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক( তদন্ত ) জামিল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব ও অপু নড়াইল থেকে সিকিরহাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি পথিমধ্যে মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের ওপর আছড়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরোহী অপু বিশ্বাস।এদিকে সাকিবসহ আহত আরো দু’জনের অবস্থাও আশংকাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত ) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন