সর্বশেষ খবরঃ

দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২

দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২
দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি:: ধানের বিচলি নষ্ট করায় মৌখিক প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার ( ২১ শে জুলাই ) আনুমানিক সকাল ৯:৩০ মিনিট সময় বৈদ্যনাথপুর এলাকার পীরপুকুরিয়া নামক এক স্থানে হামলার ঘটনাটি ঘটেছে।

হামলায় আহতরা হলো- দিনাজপুর বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় বৈদ্যনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃরিয়াজুল ইসলাম ( ৬৮ ) ও তার ছেলে সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। রিয়াজুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিরল উপজেলার শাখার অফিস সহকারী পদে কর্মরত ছিলেন ।

ঘটনার বর্ননায় ভূক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তদের গবাদি পশু দ্বারা আমাদের আমন ধানের ফসলের বিচন নষ্ট হলে আমরা মৌখিকভাবে প্রতিবাদ করতে গেলে ভট্টু ও রাশেদ নামীয় দুই ব্যক্তির হুকুমে বিরল থানাধীন বড় বৈদ্যনাথপুর মাঝাপাড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে সন্ত্রাসী আবু বক্কর এর নেতৃত্বে আলআমিন,আরমান,হাসিনুর, আনারুল ও আজিজুর ধারালো অস্ত্র দা এবং চাপাতি ও সামুরাই দিয়ে আমাকে মাথায় ও হাতে আঘাত করে।

পরবর্তীতে আমার পিতা আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও একই পদ্ধতিতে মাথায় এবং হাতে আঘাত করেন। আমার ডাক চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘটনা স্থল থেকে সন্ত্রাসী বাহিনীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরল থানায় নিয়ে গেলে থানার কর্মরত অফিসার এস আই নুর ইসলামের পরামর্শ মোতাবেক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রিয়াজুল ইসলাম এর মাথায় ৯টি সেলাই ও বাম হাতে ২টি সেলাই দেওয়া হয়েছে।একই সময় মোস্তাফিজুরের মাথায় ৮টি ও বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে চিকিৎসকরা ২টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

ভূক্তভোগীরা পুলিশ সুপারসহ উর্দ্ধতনদের দৃষ্টি আকর্ষন করে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারপূর্বক সুবিচার চেয়েছেন। একই সময় প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া