সর্বশেষ খবরঃ

দিনাজপুরে এক বৃদ্ধার লাশ উদ্ধার

দিনাজপুরে এক বৃদ্ধার লাশ উদ্ধার
প্রতিকী ছবি

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই ভবনের মাঝের গলি থেকে আমেনা খাতুন ( ৮০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কোতয়ালি পুলিশ।

শনিবার ( ৯সেপ্টম্বর ) সকাল ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ভবন এবং মহিলা মেডিসিন ওয়ার্ড ভবন দুটির মাঝখানের গলিতে ড্রেনের স্লাপের উপর থেকে আমেনা খাতুন এর মৃত দেহ উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ সুত্রে জানা যায় যে আমেনা খাতুনকে গত ৫সেপ্টম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য ভর্তি করা হয়।সে মহিলা মেডিসিন ওয়ার্ডের চারতালা সাদা ইউনিটের ২০নাম্বার বেডে চিকিৎসাধীন ছিলেন।মৃত আমেনা খাতুন পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উওর শালন্দর ( নয়াপাড়া )গ্রামের মোঃ আফছার আলীর স্ত্রী।

রাতে আমেনা খাতুনকে অনেক খোজাখুজি করে পাওয়া যায় না। সকালে মৃত আমেনা খাতুনের ছেলের বউ মোশরেবা খোজাখুজির এক পর্যায়ে নীচের দিকে তাকালে তার শ্বাশুরীকে নিচে পরে থাকতে দেখে পরিবার লোকজনসহ নীচে নেমে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত