সর্বশেষ খবরঃ

দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলনমেলা অনুষ্ঠিত

দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলনমেলা অনুষ্ঠিত
দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলনমেলা অনুষ্ঠিত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: ” বন্ধু মানে সময়গুলো হাতের মুঠোয় রাখা, বন্ধু মানে বসে বসে কত স্বপ্ন আঁকা ” এই প্রতিপাদ্য ও অতীত স্মৃতিকে বুকে ধারন করে এক উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্রাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলন মেলা।

শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের ব্রাক ট্রেনিং সেন্টার সংলগ্ন দি গ্রান্ড দাদুবাড়ী পার্ক এন্ড রিসোর্টে অসংখ্য বন্ধু বান্ধবী ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার।

সুদুর প্রবাস থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত অনেক বন্ধু বান্ধবী তারা তাদের পরিবারবর্গ নিয়ে এই মিলন মেলায় অংশগ্রহণ করে। অনেকে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বান্ধবীদের পেয়ে আনন্দে আবেগে আপ্লুত হয়ে পরে অনেকে।

২০২৪সালে অনুষ্ঠিত দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু বান্ধবী ও তাদের পরিবারবর্গের এই মিলন মেলাকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি ।

কর্মসূচিগুলোর মধ্যে ছিল ছোট্ট সোনামনি ,বন্ধু,বান্ধবীদের জন্য পৃথক পৃথক খেলার আয়োজন, ছোটদের নৃত্য,কবিতা আবৃত্তি,ব্যান্ডশো, একক ও যুগল সংগীতানুষ্ঠান এবং র‌্যাফেল ড্র।একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন বিপাশা মোরছালিন, সুপ্তি ,রানা,আলমগীর,বিভু,কাজল,আজাদ প্রমুখ।

উল্লেখ্য মিলন মেলাটি সুস্পন্ন করতে রনো দাসকে আহবায়ক ও রওনক ফেরদৌস বাঁধনেকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন নিবন্ধনে শ্যামা,সাঈদ আহম্মেদ, ফুড কমিটিতে ছিলেন আবু সাঈদ,শামীম শেখ,মুর্তজা, ওয়াহিদ রেজা চৌধুরী ইসতিয়াক ও,সাব্বির, খেলাধুলা কমিউনিটিতে ছিলেন সোহেল, রাশেদ, মিন্নাত, মলি, বিপাশা এবং মোস্তাজির, আপ্যায়ন কমিটিতে ছিলেন বাঁধন, সুজন, মিউজিক কমিটিতে ছিলেন রনো দাস, শাখী, বিপাশা ও তানিয়া এবং পরিবহনে ছিলেন রুমু অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুমানা শাখী।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন