সর্বশেষ খবরঃ

দালের মেহেন্দি কারাগারে

দালের মেহেন্দি কারাগারে
দালের মেহেন্দি কারাগারে

মানব পাচার মামলায় গায়ক দালের মেহেন্দি কারাগারে।পাটিয়ালা জেলে রাখা হয়েছে গায়ক দালের মেহেন্দীকে। ২০১৮ সালে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন দালের মেহেন্দি। কিন্তু এরপর তিনি জামিনে মুক্ত ছিলেন।

বৃহস্পতিবার ( ১৪ জুলাই ) নিম্ন আদালতের রায় বহাল রাখেন পাটিয়ালা হাউজ আদালত। এরপরই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তবে বৃহস্পতিবার সেই রায় বহাল রেখে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার রুপি জরিমানার নির্দেশের রায় বহাল রেখেছেন।

১৯৯৫ সালে মুক্তি পায় তার প্রথম মিউজিক অ্যালবাম ‘বোলো তারা রা রা’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে পাতিয়ালা পুলিশের কাছে দালের মেহেন্দী, তার ভাই শমসের ও আরো কয়েকজনের বিরুদ্ধে বিদেশে নিয়ে যাওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীদের মধ্যে প্রধান ছিলেন বকশিশ সিং নামের এক ব্যক্তি। অভিযোগের দায়েরের পর দালের মেহেন্দীকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু কয়েকদিন পরই তিনি জামিন পান।

২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দুইবার এ গায়ক নির্দোষ দাবি করে আদালতে মুক্তির আবেদন করে। কিন্তু এ গায়কের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকায় আদালত আরো তদন্তের নির্দেশ দেয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন