সর্বশেষ খবরঃ

তেরখাদায় নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করলেন পারভেজ মল্লিক

তেরখাদায় নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করলেন পারভেজ মল্লিক
তেরখাদায় নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করলেন পারভেজ মল্লিক

সাগর কুমার বাড়ই ( খুলনা) জেলা প্রতিনিধি :: খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,খুলনার তেরখাদা উপজেলার বারসাত নিবাসী পারভেজ মল্লিক এর নিজস্ব অর্থায়নে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের একটি রাস্তার সংস্কার কাজ চলছে।

রাস্তাটির বিভিন্ন স্থানে ইটের সোলিং উঠে গিয়ে জনসাধারণের চলাচলে অসহনীয় দুর্ভোগ বাড়ছে। পারভেজ মল্লিক বিশ্বস্ত সূত্রে জানতে পেরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার বাসিন্দা ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন বিশ্বাস ও জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক উক্ত কাজটি তদারকি করে দ্রুত চলাচল উপযোগী করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে ,পারভেজ মল্লিক এর আগে তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যান শ্রমিক,গরীব , দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছেন।

তিনি রাস্তাঘাটের ছোটোখাটো সমস্যা নিজ উদ্যোগে সমাধান করছেন।পারভেজ মল্লিক বলেন,দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার কারণে জনসেবায় পিছিয়ে রয়েছেন।

দেশে ফিরে তিনি জনগণের দোড় গোড়ায় সুষম সেবা পৌছে দেয়ার জন্য কাজ শুরু করেছেন। তিনি জনসেবায় সব সময় নিজেকে নিয়োজিত করে এলাকার গরীব,দুস্থ ও অসহায় দিনমুজুর মানুষের পাশে দাড়াবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন