সর্বশেষ খবরঃ

তত্ত্বাধায়ক নয় নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবেঃশামীম হায়দার এমপি

তত্ত্বাধায়ক নয় নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবেঃশামীম হায়দার এমপি
সাইকেল বিতরণ সময়কার ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মেধাবি শিক্ষার্থী, অসহায় ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, ফ্যান ও নলকুপ এবং বীর মুক্তিযোদ্ধাদের চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা হাসানগঞ্জস্থ পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল চত্বরে ওইসব উপকরণ বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন,জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বাস করেনা।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এর জন্য সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আগামী নির্বাচনে লাঙল মার্কায় ভোট দিয়ে তার ব্যাপক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল হক বাদশা,সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন জাতীয় পাটির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাংসদ শামীমের ব্যক্তিগত অর্থায়ন এবং এলজিইডির একটি প্রকল্পের বরাদ্দের অর্থ হতে উপকরণ সমুহ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের অফিসের জন্য ১৫টি কাঠের চেয়ার, ৩০২টি ফ্যান, ১৬০টি নলকুপ এবং ৭০টি বাইসাইকেল ।

এর আগে সকাল ৮টায় পল্লীবন্ধু চত্বরে জাতীয় পাটি ও তার সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এতে সাংসদ শামীমসহ পৌরসভা ও ১৫টি ইউনিয়নের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন