সর্বশেষ খবরঃ

ডাকাতির প্রস্তুতিকালে গাইবান্ধায় পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে গাইবান্ধায় পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেফতার
উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করে। শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন,বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরজাহান মোড়ে এক অভিযান পরিচলনা করা হয়। বাস ডাকাতির প্রস্তুতিকালে উল্লেখিত সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের তাদের দলে থাকা ওই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া এই আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মোতাবেক পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতিময় গোব, ডিবি ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন