সর্বশেষ খবরঃ

পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন:: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার হয়েছে। নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আল আফসার তামিম (২৪ ) এর ভাসমান মরদেহ উদ্ধার হয়।

সোমবার (২৭ জুন ) দুপুরের দিকে জাজিরা থানার কুঞ্জের চর ইউনিয়নের শিডার চর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।নিহত আল আফসার তামিম ভোলার চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মজির উদ্দিনের একমাত্র ছেলে। সে চরফ্যাশন সরকারী কলেজের অর্নাস ৪ র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম আহবায়ক।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ মোস্তাফিজুর রহমান যশোর পোস্ট প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে নিহতের স্বজনেরা রয়েছেন বলে এ কর্মকর্তা আরো জানান। এদিকে একমাত্র সন্তানের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

উল্লেখ্য- গত শুক্রবার ২৪ জুন বিকেলে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন উপজেলা আ’লীগের সাথে উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা তাসরিফ-৪ লঞ্চে করে পদ্মা সেতু উদ্বোধনস্থলে যান।গত শনিবার ২৫ জুন উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগসহ ৬ জন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরা কাঠালবাড়ি ঘাট থেকে মাওয়া ঘাটে যাওয়ার জন্য একটি ট্রলারে উঠেন। তারা মাওয়া ঘাটে পৌছার কয়েক মিনিট আগে প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়।

এ সময় পাশে থাকা একটি ট্রলার ও স্পীডবোর্ড সোহাগ সহ ৫ জনকে উদ্ধার করলেও তাদের সাথে ট্রলারে থাকা চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আফসার তামিম নিখোঁজ থাকেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন