সর্বশেষ খবরঃ

টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীর কারাদণ্ড

টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীর কারাদণ্ড
টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীর কারাদণ্ড

পোষা টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের কার্লাইল শহরের বাসিন্দা নিকোলা ব্র্যাডলি ( ৩৫) এবং ট্রেসি ডিক্সন ( ৪৭) মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

আদালতের রায় অনুসারে,মারার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল।পরে পাখিটির ঘাড় ভেঙ্গে ফেলা হয়। বিচারকের ভাষ্যমতে দুই মহিলার নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে উভয় নারীই প্রথমে তাদের অপরাধ অস্বীকার করে। কিন্তু বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে। টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন,প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন।

ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল মহিলাদেরকে তার বাড়িতে লিফট দিয়েছিলেন। পরে সে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয় এবং ফেরার পরে দেখতে পায় টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন