সর্বশেষ খবরঃ

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-২

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-২
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় অ্যাপার্টমেন্টের মাটি ফেলাকে কেন্দ্র করে বিএনপি নেতা আনোয়ার ও যুবদল নেতা কামরুল ইসলাম কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে। মঙ্গলবার ( ২৬ নভেম্বর )রাতের সংঘর্ষে টঙ্গীর এরশাদনগর এলাকার এক নম্বর ব্লকের হানিফ মিয়ার ছেলে হৃদয়কে ( ২৯) কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় বুধবার ( ২৭ নভেম্বর )দিবাগত রাত সাড়ে ১১টায় যৌথ বাহিনী এরশাদ নগর এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। অভিযানে এজাহারভুক্ত ৬ জনের মধ্যে দুজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতাররা হলেন-এজাহারভুক্ত ৩ নম্বর আসামি বিপ্লব ( ৩২) ও অপর আসামি সজীব হোসেন ( ২৬)। তাদেরকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কায়সার আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরেই টঙ্গীর এরশাদনগর এলাকার আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।

মঙ্গলবার রাতের সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার গ্রুপের সমর্থকরা কামরুল ইসলাম কামু গ্রুপের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনায় বুধবার রাতে যৌথ বাহিনী এরশাদনগর এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন