সর্বশেষ খবরঃ

 জ্বালানি তেলের দাম ফের বাড়লো

 জ্বালানি তেলের দাম ফের বাড়লো
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার সকালের দিকে তেলের দাম সামান্য বেড়েছে।এর আগের সেশনে দাম বাড়ে ১ শতাংশের বেশি।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে লোহিতসাগর দিয়ে চলাচল করা জাহাজের ওপর হামলা জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে সংকট আরো ঘনীভূত হয়েছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।

এরই মধ্যে লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।হুতিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিতসাগরে হামলা অব্যাহত রাখার আঙ্গীকার করেছে হুতি। মার্কিন টাস্কফোর্সকে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা লোহিতসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন