সর্বশেষ খবরঃ

জোর করে টিসি দিলে ব্যবস্থা নিবে শিক্ষা বোর্ড

টিসি দিলে ব্যবস্থা নিবে শিক্ষা বোর্ড
টিসি দিলে ব্যবস্থা নিবে শিক্ষা বোর্ড

পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীকে জোর করে টিসি ( ট্রান্সফার সার্টিফিকেট ) দিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেনের গত ২০ জানুয়ারি সই করা এক অফিস আদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিকে সতর্ক করে এই নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন কোনও শিক্ষা প্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র ( টিসি ) প্রদান করছে। যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেওয়ার এখতিয়ার শুধু বোর্ডের।

কোনও শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। আর শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়,এসব বিষয়ে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন