সর্বশেষ খবরঃ

জামায়াতের প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র উত্তোলন

জামায়াতের প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র উত্তোলন
জামায়াতের প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র উত্তোলন

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ )জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ-৩ ( সদর ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার ( ১৭ ডিসেম্বর ) দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল।

এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান,জামায়াত নেতা ও সাবেক পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম।

মনোনয়নপত্র উত্তোলনের পর মোঃ নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন, ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন