সর্বশেষ খবরঃ

জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী

জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী
জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী

আরাফাত হোসেন( বগুড়া )জেলা প্রতিনিধি :: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বড় চাঙ্গুইর থেকে চাতরাগাড়ি হয়ে বাঘাদহ সেতু পর্যন্ত আনুমানিক ৪ কিলোমিটারের রাস্তার বেহাল দশা। প্রতিবছর ভারী বৃষ্টির কারণে কাঁদামাটি হচ্ছে রাস্তাটিতে।

এই রাস্তা দিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে অন্তত ২০ গ্রামের মানুষ। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ জনসাধারন চলাচলে অসুবিধা ভোগ করলেও রাস্তা মেরামত করা হচ্ছে না,বা উদ্যেগ গ্রহণ করছেনা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।

সাধারণ জনগণ বলেন:যদি জাতীয় নির্বাচনে আগে রাস্তার সংস্কার না করা হয়,তাহলে এবার তারা ভোটকেন্দ্র ভোট দিতে যাবেন না এবং তাদের পরিবারকেও ভোট দিতে দেবেন না।এমনকি কোন জনপ্রতিনিধিকেও ওই এলাকায় ভোট চাইতে বা ঢুকতে দেবেন না।

এই রাস্তা নিয়ে তারা অনেক সমস্যায় রয়েছেন। তারা ঠিক মত কোন গাড়ি মোটরসাইকেল,অটো ইজিবাইক,ভ্যান বের হতে পারতেছে না।ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না।রাস্তায় এক হাঁটুসমান কাঁদার কারণে ঘরে বসে থাকতে হয়। যুগ যুগ ধরে এই ৪ কিলোমিটারের রাস্তা আজও কাঁচা রাস্তা হয়েই পড়ে আছে। রাস্তাটি পাকাকরণে বা সংষ্কারে কোন জনপ্রতিনিধি এগিয়ে আসছেননা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ ছিদ্দিকুর রহমানের ( ইউ.পি সদস্য ) সাথে কথা বললে তিনি যশোর পোস্ট প্রতিবেদককে জানান,এই রাস্তা নিয়ে তিনি অনেক এমপি’র সাথে কথা বলেছেন,কিন্তুু তারা এই রাস্তা করে দিচ্ছেন না। তবে খুব শীঘ্রই এই রাস্তার কাজ এবার শুরু হবে বলে তিনি আশাবাদী।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন