সর্বশেষ খবরঃ

জমিতে পড়ে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করলো পুলিশ

জমিতে পড়ে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করলো পুলিশ
জমিতে পড়ে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করলো পুলিশ

জাহিদ হাসান:: ভারতীয় সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে রঘুনাথপুর বিওপিধীন বাংলাদেশে জমিতে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যাক্তির ( ৩৬) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর ) সকাল ৯ টার দিকে বিজিবির উপস্থিতিতে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়,বেনাপোল পোর্টধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়।পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের পরিচয় সনাক্ত করতে গিয়ে প্রাথমিকভাবে দেখা যায় লাশটি সনাতন ধর্মাবলম্বী। লাশটির দুই পা একটি গামছা দিয়ে বাঁধা। লাশটির গায়ে আঘাতের কালশিরা চিহ্ন দেখা যায়। ধারণা করা হচ্ছে লাশটি ভারত সীমান্তে দিক হতে টেনে আনা হয়েছে।

এবিষয়ে নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান,রঘুনাথপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায়পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে ও সাথে সাথে লাশের পরিচয় সনাক্তের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ। লাশের হাতের ফিঙ্গার প্রিন্ট যাচায়ে লাশটি কোন দেশের নাগরিকের তা জানা যাবে বলে আরো জানান।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন