সর্বশেষ খবরঃ

জলাশয় থেকে মস্তকবিহীন চা বিক্রেতার লাশ উদ্ধার

জলাশয় থেকে মস্তকবিহীন চা বিক্রেতার লাশ উদ্ধার
জলাশয় থেকে মস্তকবিহীন চা বিক্রেতার লাশ উদ্ধার

সাতক্ষীরার বাইপাস সড়ক এলাকায় রাস্তার ধারে জলাশয় থেকে একটি মস্তক বিহীন গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ইয়াসিন ও সে পেশায় চা বিক্রেতা বলে জানা গেছে।

বুধবার ( ৩১ আগস্ট ) সকাল ৮ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর।

লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনের চেষ্ঠা চালাচ্ছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন